1. admin@banglarmuktokontho.com : admin :
কালুখালীতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুর - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালুখালীতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুর

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী প্রতিনিধি ঃ
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

কালুখালীতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুর

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর কালুখালীতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় , শনিবার সকাল ৮ টার দিকে লাড়ীবাড়ী বাজারে উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামের মাংস ব্যবসায়ী জাহিদ হোসেন এর সাথে আরেক মাংস ব্যবসায়ী আঃ রব বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপযায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে জাহিদ হোসেন আহত হলে তার স্ত্রী বেদেনা বেগম তাকে নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর আঃ রব বিশ্বাস তার লোকজন নিয়ে জাহিদ হোসেনের বাড়ীতে ভাংচুর করে।

রবিবার সকাল ১০ টার দিকে সরেজমিনে পরিদর্শনে গেলে জাহিদ হোসেন এর স্ত্রী বেদেনা বেগম অভিযোগ করে বলেন, বাজারে আমার স্বামীর উপর হামলা করলে আমি আমার স্বামীকে নিয়ে পাংশা হাসপাতালে যাই। এসময় বাড়ীতে কেউ না থাকার সুবাদে একই গ্রামের মৃত হাকিম বিশ্বাসের পুত্র আঃ রব বিশ্বাস, শহিদুল ইসলাম, রফিক বিশ্বাস, সফিকুল বিশ্বাস এছাড়াও আসাদ, অংকন, সাব্বির, মারুফ, সুজাত, আজাদ সকলে মিলে আমার বাড়ীতে হামলা চালায়। এসময় আমার বাড়ীঘর ভাংচুর করে, আসবাবপত্র ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করি প্রশাসন এর সঠিক বিচার করবে।

অভিযুক্ত আঃ রব বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিদের  বাড়ীতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাহিরে আছি। কোথাকার কে আপনাদের সাথে কিসের সাক্ষাৎ আপনার সাথে পরে কথা হবে। 

এ ব্যাপারে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই