1. admin@banglarmuktokontho.com : admin :
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন

মোঃ রিপন মিয়া ফুলছড়ি, গাইবান্ধা।
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ Time View

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফুলছড়ি উপজেলা বিএনপি। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সম্মেলনে এমন দাবি করেন বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু বলেন, ফুলছড়ি উপজেলা বিএনপি’র কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হয়ে কাশেম ভূঁইয়া বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য তুলে ধরে অপপ্রচারের লিপ্ত হয়েছেন। তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সোস্যাল মিডিয়ায় গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর পোষ্টকৃত খোলা চিঠিতে মনগড়াভাবে তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। যাহা কোনভাবেই কাম্য নয়। নেতাকর্মী ও জনবিচ্ছিন্ন হয়ে কাশেম ভূঁইয়া এখন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, আমাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা ও সেই সাথে ফুলছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সুনাম ও মর্যাদাকে ক্ষতিগ্রস্থ করার লক্ষে মিথ্যা বর্ণনায় একটি অসত্য খোলা চিঠি জেলা প্রশাসক বরাবর পোষ্ট করেন। তার খোলা চিঠিতে জেলা প্রশাসক মহোদয়কে যেসব অভিযোগের বর্ণনা সৃজন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে দোষারোপ করে দলের প্রতি চরম আস্থাহীনতার পরিচয় দিয়েছেন। সেই সাথে দেশনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও সুনামকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ করেছেন।

প্রকৃত সত্য এই যে, ফুলছড়ি উপজেলার কালীর বাজারস্ত উপজেলা পরিষদের উত্তর পার্শ্বে অবস্থিত একটি সাত কক্ষ বিশিষ্ট একতলা ভবন যার বৈধ স্বত্তাধিকারী মনির হোসেন ভান্ডারী ও জহুরুল হক ভান্ডারীদ্বয়ের কাছ থেকে গত ৩১ জুলাই ২০২৪ তারিখে বিএনপি নেতা আলহাজ নাহিদুজ্জামান নিশাদ ভাড়া নেন। যাহা ফুলছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে হিসেবে ব্যবহার করার জন্য তিনি ইতিমধ্যে হস্তান্তর করেছেন।  

সভাপতি আরও বলেন, প্রকৃতপক্ষে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি কেউ প্রমাণ করতে পারে না পারে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদিকুল ইসলাম নান্নু বলেন, আমি জেলা নেতৃবৃন্দের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবো।

এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক টুকু মিয়া, ছাত্রদলের সদস্য সচিব আসিব সাজ্জাদ ছোটন, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মোঃ রিপন মিয়া
ফুলছড়ি, গাইবান্ধা। (২২-০৯-২০২৪ ইং)
মোবাইল- ০১৭২১২৩১৬২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই