1. admin@banglarmuktokontho.com : admin :
গাদ্দার আওয়ামীলীগের বিচার আল্লাহই করেছেন - মির্জা ফখরুল - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাদ্দার আওয়ামীলীগের বিচার আল্লাহই করেছেন – মির্জা ফখরুল

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

গাদ্দার আওয়ামীলীগের বিচার আল্লাহই করেছেন – মির্জা ফখরুল  

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ দেশের মানুষকে ভোট দিতে দেয় নি। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। তারা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ তাদের বিচার করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজনে সম্প্রিতি ও গণতন্ত্র রক্ষা এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৬ বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামীলীগের নেতারা। লুট করা টাকা তারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে দিয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা দেশটাকে বাপ দাদার জমিদারি মনে করেছিলো। যখন ইচ্ছা মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখতো, না হলে হত্যা করতো। ইলিয়াস আলী সহ গুম হওয়া অসংখ্য নেতাকর্মীর স্বজনরা এখনো তাদের পথ চেয়ে আছে।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার সরকার বর্তমানে দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করছে। মাঠ পরিষ্কার হলেই ওবায়দুল কাদের সাহেবকে খেলার আমন্ত্রণ জানাবো, আসেন  খেলা হবে।
তিনি আরো বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস একজন সার্বজনীন ব্যক্তিত্ব। তিনি নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেলে পাঠাতে চেয়েছিলেন। বিধি বাম তিনি নিজেই এখন দেশ ছাড়া।
ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া ও জেড মর্তুজা তুলা চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক জিএস ওবায়দুল্লাহ মাসুদ, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আহম্মেদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, জেলা, বিএনপি নেতা জিল্লুর রহমান জুয়েল, আমিনুল ইসলাম, রহুল আমিন, রেজাউল করিম রাজা, আসাদুজ্জামান চৌধুরী মানু, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, যুবদল নেতা নাজমুল হুদা মিঠু, দিদারুল ইসলাম রানা, হায়দার আলী, আতিকুজ্জামান আতিক, ছাত্রদল নেতা ফজলুল হক সুর্য, জীবন ইসলাম, শরিফ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই