1. admin@banglarmuktokontho.com : admin :
কালুরঘাট সেতু ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক ফোরামের জোরালো আহ্বান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

কালুরঘাট সেতু ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক ফোরামের জোরালো আহ্বান

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

কালুরঘাট সেতু ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক ফোরামের জোরালো আহ্বান

চট্টগ্রাম নাগরিক ফোরামের এক বিশেষ সভায় বক্তারা কালুরঘাট সেতুর নির্মাণ দ্রুত বাস্তবায়ন এবং নগরীর জলাবদ্ধতা নিরসনের কাজ তরান্বিত করার জোরালো আহ্বান জানান। চট্টগ্রামবাসীর পক্ষে নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে সরকার কালুরঘাট সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যা দ্রুত বাস্তবায়নের দাবি ওঠে। এছাড়াও, নগরীর জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়।
গতকাল ১৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় চেরাগি পাহাড়ের বঙ্গবন্ধু ভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন একে এম ওসমান গনি এবং ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, “আমরা ১৯৮৮ সাল থেকে ধারাবাহিকভাবে চট্টগ্রামের উন্নয়নের দাবি নিয়ে আন্দোলন করছি। আজ পর্যন্ত যে সামান্য উন্নয়ন হয়েছে, তা আমাদের আন্দোলনেরই ফল। এখন সময় এসেছে কালুরঘাট সেতু বাস্তবায়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুততর করার।”
সভায় চট্টগ্রাম নাগরিক ফোরামকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও, দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয় এবং ছাত্র-জনতা আন্দোলনের নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানানো হয়। কালুরঘাট সেতু ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুততর করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং ফোরামের সম্মেলনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন কামরুল ইসলাম, মুনসুর আলম, স. ম. জিয়াউর রহমান, মোহাম্মদ নূর, মোহাম্মদ আকতার হোসেন, আশরাফুর রহমান, দিল আফরোজ, রীতা, তিতাস, মাহবুবুর রহমান, আব্দু গফুর মেম্বার, মোহাম্মদ দিদারুল আলম, আবুল ফজল, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আবু, মোহাম্মদ ইব্রাহিম হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই