1. admin@banglarmuktokontho.com : admin :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুজানগরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুজানগরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

এম এ আলিম রিপন,সুজানগর পাবনাঃ
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ Time View

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুজানগরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

এম এ আলিম রিপন,সুজানগর পাবনাঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সুজানগরে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সুজানগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রায়োজন হয় স্নতক সমমান।অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারি শিক্ষক ও পুলিশের উপপরিদর্শকরা (এসআই) দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাশে নিয়োগপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারি কৃষি অফিসারও বেতন পাচ্ছেন দশম গ্রেডে।
এছাড়া বক্তারা আরো বলেন,বিভিন্ন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাশে বেতন পাচ্ছে দশম ও নবম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষ্যম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা সমন্বয়কারী ও চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুজ্জামান, শিক্ষক প্রতিনিধি আলাউদ্দিন, মামুন, মিজানুর রহমান, আবুল কাশেম, রইজ উদ্দিন খান বাবু,মোস্তফা কামাল,ফরহাদ,কোরবান, বাদশা, রাজিব রাহাত, শামীমা শিরিন,রোকন, মোস্তফা,জিহাদ, লুৎফর ও মিন্টু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই