1. admin@banglarmuktokontho.com : admin :
ঢাকা বিশ্ববিদ্যালযে গণপিটুনিতে ছাত্র লীগ নেতা খুন! - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আজ ঐতিহাসিক ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালন করছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মী’রা ! নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কালিয়ায় সড়কে মৌসুমি ফসল শুকানো: বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন”

ঢাকা বিশ্ববিদ্যালযে গণপিটুনিতে ছাত্র লীগ নেতা খুন!

নিজস্ব প্রতিবেদনঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালযে গণপিটুনিতে ছাত্র লীগ নেতা খুন!

নিজস্ব প্রতিবেদনঃ-
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক ছাত্র লীগ নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাটি ঘটেছে আমি শুনেছি।
ওসি মনসুর জানান, “ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কী-না, তা তদন্তের পরে বোঝা যাবে। কারণ, তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।” মনসুর আরও জানান, নিহত ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয় বলে শুনেছি।
তবে, এ ঘটনায় এখনো কোন মামলা হয় নি বলে জানান তিনি।
নিহত তোফাজ্জলের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ পিটুলিতে খুন হওয়া তোফাজ্জল হোসেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। সে বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুন সম্পন্ন ছাত্রনেতা ছিলেন বলে জানা যায়। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় কিছুটা মানসিক ভারসাম্য হারায় নিহত তোফাজ্জল। কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাইও মারা যান। এতে তোফাজ্জল পরিবার ও অবিভাবক শুন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে গত ৩/৪ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ভবঘুরে হয়ে ঘুরেছে ! গতকাল ভবঘুরে হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে ঘুরতে গেলে কথিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাকে মোবাইল চোর আখ্যা দিয়ে আটক করে। আটক পরবর্তী তাকে বেধরক পিটুনি দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের কথিত শিক্ষার্থীরা। গণপিটুনির পর তাকে হলে নিয়ে খাবারও খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার পারে ছাত্ররা তোফাজ্জলকে নির্মমভাবে খুন করলো। পরে তারা মৃত্যুর দায় এড়াতে সুকৌশলে তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করিয়ে তারা সটকে পড়ে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্র লীগের নেতাকে গণপিটুনি দিয়ে হত্যা করায় দেশের সাধারণ মানুষের মনে আতংক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই