1. admin@banglarmuktokontho.com : admin :
মোহনপুরে চুরির ১২ ঘন্টার মধ্যে চোর আটক ও মালামাল উদ্ধার! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

মোহনপুরে চুরির ১২ ঘন্টার মধ্যে চোর আটক ও মালামাল উদ্ধার!

সাগর হাসান স্টাফ রিপোর্টার - রাজশাহী।
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

মোহনপুরে চুরির ১২ ঘন্টার মধ্যে চোর আটক ও মালামাল উদ্ধার!

সাগর হাসান স্টাফ রিপোর্টার – রাজশাহী।

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে শাহাবুল ওরফে মাহাবুল (১৯) নামে এক চোরকে আটক করেছে। শাহাবুল উপজেলার ধুরইল বাজার এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষের তালা ভেঙ্গে একটি লেজার প্রিন্টার, পিসি, মাউস, সাউন্ড বক্স, মাল্টিপ্লাগ, ওয়াইফাই রাওটার, A4 80gsm পেপার, পরীক্ষার ১ রিম পেপারসহ অফিসের কিছু গুরুত্বপূর্ণ পেপারস ও অফিসের ড্রয়ারে থাকা নগদ এক হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

মোহনপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল হান্নানের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) নুরুল ইসলাম ও এ এস আই নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধুরইল গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ধুরইল হাটপাড়া হতে আসামি শাহাবুলকে আটক করেন।
এ ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বাদী হয়ে মোহনপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
এসময় অপর আসামি মৃত রয়েজ উদ্দিনের ছেলে একতার আলী (২৪) পালিয়ে গেছে। পরে শাহাবুলের দেওয়া তথ্যমতে তার বাড়ি হতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ধুরইল উচ্চ বিদ্যালয়ে চুরি ঘটনায় মামলা হলে শাহাবুল নামে এক চোরকে আটক করা হয়েছে। পলাতক আসামীকে আটক করতে পুলিশী অভিযান চলবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই