1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নিশাদের মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ফুলছড়িতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নিশাদের মতবিনিময়

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

ফুলছড়িতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নিশাদের মতবিনিময়

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনয়ন প্রত্যাশী ও দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সভাপতি সাদেকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় নাহিদুজ্জামান নিশাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। তাদের কন্ঠরোধ ও বাকস্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আ’লীগ সরকারের পতন হয়েছে। 

সকল শ্রেণি পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যাতে অগ্রনী ভুমিকা রাখতে পারে। এজন্য আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ আগামী দিনে স্বচ্ছভাবে ফুলছড়ি-সাঘাটাকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

সভায় বক্তব্য দেন, ফুলছড়ি মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, বিএনপি নেতা টুকু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ও মজিবর রহমান, কোষাধ্যক্ষ রাকিবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন রানা ও হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলাম মিয়া সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ রিপন মিয়া
ফুলছড়ি, গাইবান্ধা। (১৭-০৯-২০২৪ ইং)
মোবাইল- ০১৭২১২৩১৬২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই