1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগর উপজেলা বিএনপি'র পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

সুজানগর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান।

এম এ আলিম রিপন, সুজানগর পাবনা।
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

সুজানগর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান।

এম এ আলিম রিপন, সুজানগর পাবনা।

পাবনা জেলার সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ সাকিউল আযমকে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোমবার নতুন যোগদান কৃত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। এ সময় গোলাম মোর্তজা, ইয়াকুব আলী প্রামানিক, আব্দুল মালেক, আলাউদ্দিন আলাল, আলী আকবর, ছাত্রনেতা শেখ কাউসার সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ বলেন, তিনি শক্ত হাতে মাদক, চাঁদাবাজি, ইভটিজিং ও যানজট কঠোর হাতে নিরসন করতে চান। মাদকের সঙ্গে পুলিশ কোন আপস করবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক সেখানেই অভিযান অব্যাহত থাকবে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ সুজানগর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধরনের অপরাধ ও অপকর্ম দমনে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই