1. admin@banglarmuktokontho.com : admin :
মহেশপুরে গণপিটুনিতে গরু চোর নিহত।২১ জনকে আসামী করে থানায় মামলা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

মহেশপুরে গণপিটুনিতে গরু চোর নিহত।২১ জনকে আসামী করে থানায় মামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ Time View

মহেশপুরে গণপিটুনিতে গরু চোর নিহত।২১ জনকে আসামী করে থানায় মামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

গরু চুরি করে নিয়ে যাওয়ার সয়ম জনতার হতে গণপিটুনিতে রাশেদ শেখ (৪২) নামে একজন গরুচোর নিহতের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রাশেদ শেখের স্ত্রী চুমকি বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে চোরেদের হাতে আহত তহিদুল ইসলাম খা (৭০) কেউ। মামলা থেকে বাদ পড়েনি ভালাইপুর গ্রামের প্রতিবেশীরাও। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জমির হোসেন জানান, মামলার বাদির অভিযোগ তার স্বামীকে গরু চোর সন্দেহে বাড়ী থেকে ধরে নিয়ে স্কুল মাঠে নিয়ে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। মামলাটি তদন্তের পর আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন জানান, গণপিটুনিতে চোর সন্দেহে রাশেদ শেখ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। গত বৃহস্পতিবার ভোর রাতে ভালাইপুর গ্রামের আব্দুল রাজ্জাকের গোয়াল থেকে বাছুরসহ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের তহিদুল ইসলাম খা দেখে ফেলাই চোরেরা তাকে ছোরা দিয়ে ঘাড়ে কোপ দিলে সে চিৎকার শুরু করে। এসময় এলাকার লোকজন ছুটে আসলে গরু চুরির ঘটনা ফাঁস করে দেয়। পরে এলাকাবাসীরা রাশেদ শেখ (৪২) রাজদুল ইসলাম (৩২) ও বজলুর রহমান বটুকে (৫০) ধরে এনে গণপিটুনি দেয়। গণপিটুনিতে রাশেদ শেখ নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই