1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীর চাটখিল উপজেলাসহ ফের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে সাধারণ মানুষ আবারও অসহায় হয়ে পড়ছে। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪

নোয়াখালীর চাটখিল উপজেলাসহ ফের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে সাধারণ মানুষ আবারও অসহায় হয়ে পড়ছে।

প্রতিবেদক,বার্তা,সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ পত্রিকা।
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

নোয়াখালীর চাটখিল উপজেলাসহ ফের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে সাধারণ মানুষ আবারও অসহায় হয়ে পড়ছে।

প্রতিবেদক,বার্তা,সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ পত্রিকা।

গত দু’দিনের ব্যাপক বৃষ্টির ফলে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতেই বন্যার পানি বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে জেলার সেনবাগ, বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বন্যার পানি। ফলে এলাকার বন্যার্ত মানুষ সীমাহীন কষ্টে দিন যাপন করছেন।

জানা যায়, নোয়াখালীর বিভিন্ন উপজেলায় গত ১৫ দিন বন্যার পানি স্থানীয় জলাবদ্ধতায় রুপ নেয়। এতে এখনো পানিবন্দি রয়েছে ১১ লক্ষ ৫৫হাজার মানুষ। ৩৪৯টি আশ্রয়কেন্দ্রে ৩৫হাজার ৪৪১জন মানুষ অবস্থান করছে। বন্যায় এ পর্যন্ত ১১জনের মৃত্যু হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলা শহর মাইজদীতে ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল। বঙ্গোপসাগরে নিম্মচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে এখানকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

স্থানীয়রা বলছে, উপজেলার নিন্মাঞ্চলীয় উপজেলা গুলোতে কোথাও ৩-৪ফুট কোথাও কোথাও ৭-৮ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলের পানি নিষ্কাশিত হওয়ার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় জলাবদ্ধতার পানি নামছে খুবই ধীর গতিতে। এজন্য স্থানীয়দের মাঝে ব্যাপক উৎকন্ঠা বিরাজ করছে।

কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, বন্যা ও জলাবব্ধতার কবিরহাট উপজেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। তবে আমাদের দাবি পানি নিষ্কাশিত হওয়ার সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রুত বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি সমস্যা সমাধানের বর্তমান অন্তবর্তীকালীন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

অপরদিকে, বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে গতকাল শুক্রবার বিকেলে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। ৫টি ট্রলারসহ এখনো ১৭জন জেলে নিখোঁজ রয়েছে।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, নোয়াখালীতে বন্যা পরবর্তী জলাবদ্ধতা আগে থেকেই ছিল। এখনো বৃষ্টি হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে জেলা প্রশাসন আগের মতই মানুষের পাশে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই