1. admin@banglarmuktokontho.com : admin :
শাহ ফশিহ উদ্দিনের মাজার ভেঙেছে আজ জামায়াত শিবির হেফাজতরা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহ ফশিহ উদ্দিনের মাজার ভেঙেছে আজ জামায়াত শিবির হেফাজতরা

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি,রিপোর্টঃ
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ Time View

শাহ ফশিহ উদ্দিনের মাজার ভেঙেছে আজ জামায়াত শিবির হেফাজতরা

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি,রিপোর্টঃ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি এলাকায় শাহ ফশিহ উদ্দিনের মাজার ভেঙে দিয়েছে জামায়াত শিবির হেফাজতরা।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পোড়াবাড়ি, আশেপাশের বেশ কয়েকটি মসজিদের মুসুল্লিরা ঐক্যবদ্ধ হয়ে মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে।

এসময় বিভিন্ন স্থাপনা ও কবরস্থান বেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় মুসুল্লিরা। সেনাবাহিনী- পুলিশ যৌথভাবে এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে গাজীপুর জেলা প্রশাসকের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে,এই মাজারের পীর খাদেম এবং বিভিন্ন ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে গেছেন।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধিঃ রিপোর্ট।

এলাকার মুসল্লিদের অনেকেই নাম প্রকাশ না করে বলেন, এখানে দীর্ঘদিন ধরে জামায়াত শিবির ও হেফাজতরা মাজারটি ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। সরকার পরিবর্তন হওয়ায় এ সুযোগে কাজে লাগিয়ে জামায়াত শিবির ও হেফাজতরা মাজারটি ভেঙেছে।
এদিকে মাজার ভাঙার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দরগাহ মাজার খানকাহ শরীফ সংরক্ষণ কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, জামায়াত শিবির ও হেফাজতরা ক্ষমতায় না এসে যেভাবেই মাজার খানকাহ শরীফ ভাঙছে তা সুন্নী জনতাকে বিভেদ তৈরি করছে। সরকারকে জরুরি হস্তক্ষেপ নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই