1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আর্তমানবাতায় সাফল্য অগ্রযাত্রার সেবায় ৭তম বর্ষপূর্তি উপলক্ষে প্রচেষ্টা দিবস পালিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

বীরগঞ্জে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আর্তমানবাতায় সাফল্য অগ্রযাত্রার সেবায় ৭তম বর্ষপূর্তি উপলক্ষে প্রচেষ্টা দিবস পালিত

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

বীরগঞ্জে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আর্তমানবাতায় সাফল্য অগ্রযাত্রার সেবায় ৭তম বর্ষপূর্তি উপলক্ষে প্রচেষ্টা দিবস পালিত

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :

‘‘প্রচেষ্টার অঙ্গিকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে প্রচেষ্টা দিবস উদযাপন কমিটির আয়োজনে, প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আর্তমানবাতায় সাফল্য অগ্রযাত্রা সেবায় ৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রচেষ্টা দিবস, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় বীরগঞ্জের এমবিবিএস ডাক্তার শাহ্ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি‘র বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা খোদা বখ্স , পূর্বমল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার সাদাদ বুলবুল, বীরগঞ্জ উপজেলার যুব দলের আহবায়ক আসাদুল ইসলাম দুলাল, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সাবেক উপদেষ্টা সোহেল আহমেদ, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন, পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য শরিফুল ইসলাম শরিফ সহ আরো অনেকে ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের পরিচালক হোসেন আলী, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ইফতি, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক সাকিব রহমান, ঠাকুুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লাদেন । আলোচনা শেষে রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক রক্তযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই