1. admin@banglarmuktokontho.com : admin :
ভেড়ামারায় ইউএনও আকাশ কুমার কুন্ডুর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারায় ইউএনও আকাশ কুমার কুন্ডুর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ Time View

ভেড়ামারায় ইউএনও আকাশ কুমার কুন্ডুর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

মোহন আলী স্টাফ রিপোর্টার।

কুষ্টিয়ার ভেড়ামারার ইউএনও আকাশ কুমার কুন্ডুকে ভেড়ামারা উপজেলায় বহাল রাখা ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ভেড়ামারা উপজেলার ৩টি স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী।

গত ৩ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলার ইউএনও আকাশ কুমার কুণ্ডুর বদলির আদেশ আসে এবং তা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে ও পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বর মোড়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী ইউএনওকে ভেড়ামারাতে বহাল রাখতে ভেড়ামারা উপজেলার ৩-৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থী রেজওয়ানুল জান্নাত তপু, স্বাধীন খন্দকার ফাহিম ও সিয়াম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অসাধারণ গুণের অধিকারী ইউএনও আকাশ কুমার কুণ্ডুকে ভেড়ামারা উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ জুন ভেড়ামারা উপজেলায় নির্বাহী অফিসার পদে যোগদান করেন আকাশ কুমার কুণ্ডু এবং বদলির আদেশ আসে গত ৩ সেপ্টেম্বর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ইউএনও’র মেহেরপুর সদরে বদলির আদেশ হয়েছে। শিক্ষার্থীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু জানান, তার বদলির আদেশ হয়েছে। এখনো রিলিজ আদেশ হাতে পাননি। সরকারের সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা জানান। যেখানে আদেশ হবে, যেতে হবে; এটাই নিয়ম।
তিনি বলেন, শিক্ষার্থী ও ভেড়ামারার মানুষের ভালোবাসা পেয়েছি, এটি ভুলবার নয়। বদলির বিষয়ে সরকারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই