1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী জেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে হামলা,৩০ হাজার গ্রাহক ভোগান্তিতে - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নোয়াখালী জেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে হামলা,৩০ হাজার গ্রাহক ভোগান্তিতে

প্রতিবেদক,সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ পত্রিকা।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View

নোয়াখালী জেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে হামলা,৩০ হাজার গ্রাহক ভোগান্তিতে

প্রতিবেদক,সম্পাদক ও প্রকাশক
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ পত্রিকা।

নোয়াখালীর সদর উপজেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লীবিদ্যুতের একটি সাবস্টেশনে হামলা চালিয়েছে কিছু স্থানীয়রা। ওই সময় গিয়াস উদ্দিন নামে পল্লী বিদ্যুতের একজন লাইনম্যানকে পিটিয়ে আহত করে বিক্ষুদ্ধ জনতা।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাদপুরে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কিছু লোকজন উপজেলার দাদপুর ইউনিয়নের একটি সাবস্টেশনে হামলা করে। এরপর পর থেকে ওই সাবস্টেশনের আওতায় থাকা গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের লোকজন সেখানে যেতে না পারায় এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিহীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, গত ১০-১২ দিন উপজেলার দাদপুর সাবস্টেশনের আওতায় থাকা পূর্ব চর মটুয়া, চর মটুয়া, দাদপুর ও নোয়ান্নই ইউনিয়ন এলাকায় ভয়াবহ লোডশেডিং দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা বিক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলা চালায়।

পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন আরও বলেন, আহত লাইম্যান ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতে বিষয়টি নিয়ে সেনাবহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রদের সাথে বৈঠক হয়েছে। সেখানে পুনরায় বিদ্যুৎ চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই