1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে দুষ্কৃতিকারীদের হামলায় ১ জন আহত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীর মনোহরদীতে দুষ্কৃতিকারীদের হামলায় ১ জন আহত

স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ Time View

নরসিংদীর মনোহরদীতে দুষ্কৃতিকারীদের হামলায় ১ জন আহত

স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বুধবার(১১সেপ্টেম্বর)সকালে
নরসিংদীর মনোহরদীতে উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিলে দুষ্কৃতিকারীদের হামলায় নরসিংদী জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক,জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর নব-নির্বাচিত সভাপতি,নরসিংদী রিপোর্টার ক্লাবের সম্মানিত সদস্য এবং মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির অন্যতম সদস্য,মোঃমোবারক হোসেন নাদিম সরকার দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

সরজমিনে গিয়ে জানা যায়,গতকাল মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক সদস্য শেখ শাহজাহান মিয়ার উপর দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। মনোহরদী উপজেলা দেনায়েত মার্কেটের সামনে এই নির্মম ঘটনাটি ঘটে। মনোহরদী থানায় অভিযোগ করার পরও এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার এই নগ্ন হামলার প্রতিবাদে সকাল ১১টার সময় মনোহরদী বাসস্ট্যান্ডে নরসিংদী জেলা যুবদলের বিপ্লবী সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মোবারক হোসেন নাদিম এর নেতৃত্বে বিএনপির লেঃকর্ণেল জয়নুল আবেদীন এর সমর্থকরা জড়ো হয় এবং মনোহরদী উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল গণি ফরাজির নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি মনোহরদী গরু বাজারের সামনে থেকে শুরু হলে পূর্বে থেকে উৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র দা, ছুরি ,চায়নিজ কুড়াল,লোহার রড নিয়ে নির্মম ভাবে হামলা চালায়। এই হামলায় কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল জয়নুল সমর্থক বিএনপির অনেক নেতাকর্মী আহত হয় এবং তাদের সাথে থাকা মোটরসাইকেল গুলোতে আগুন ধরিয়ে দেয় এবং বিএনপি নেতা আব্দুল গণি ফরাজির বাাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।

মনোহরদী থানার নবাগত ওসির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখনো কেউ আমার নিকট অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদেরকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই