1. admin@banglarmuktokontho.com : admin :
রাজগুরু ইন্দচারা মহাথেরো আর নেই - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

রাজগুরু ইন্দচারা মহাথেরো আর নেই

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

রাজগুরু ইন্দচারা মহাথেরো আর নেই

রাঙ্গুনিয়া রাজানগর শাক্যমুনি রাজ বিহারের অধ্যক্ষ,রাজগুরু ভদন্ত ইন্দাচারা মহাস্থবির (৮৭) আর নেই । (অনিচ্চা বত সাংখারা…)
গতকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টা ১৫ মিনিটে নিজ বিহারে পরলোকগমন করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের চাকমারাণী ধর্মশীলা কালিন্দীরাণী পৃষ্ঠপোষকতা চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় শাক্যমুনি মন্দির স্থাপন করেন ও রাজানগরে বিশুদ্ধ থেরবাদ আদর্শের ভিক্ষুসংঘের মাধ্যমে ভিক্ষুসীমা স্থাপন করেন। বঙ্গে সদ্ধর্মের পুনঃ জাগরণ সয়য়ে ইহা প্রথম বিনয়সমম্মত বিশুদ্ধ বন্ধসীমা হিসাবে খ্যাত। ঐতিহাসিক পুন্যতীর্থ রাজানগর শাক্যমুনি রাজ বিহারে রাজগুরু মহাপন্ডিত , বহু গ্রন্থ প্রণেতা ও অনুবাদক ধর্মরত্ন মহাস্থবির সহ বহু পুণ্যপুরুষ অবস্থা করে এই ঐতিহাসিক পুণ্যতীর্থ ধন্য করেছে। সময় ও কালের বিবর্তনে রাজশক্তির পরিবর্তন হলেও এই পূর্ণ্যময় ঐতিহাসিক স্থানকে এখনো ধরে রেখে ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ-সভাপতি, রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ ও বৃহত্তর রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি, ঐতিহাসিক পুন্যতীর্থ রাজানগর শাক্যমুনি রাজ বিহারের অধ্যক্ষ, রাজগুরু ভদন্ত ইন্দাসারা মহাস্থবির । বহুকাল ধরে প্রতিষ্ঠানে অবস্থান করে এই প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করে রাখার আত্মপ্রত্যয়ে তিনি সবসময় ছিলেন নিবেদিত ছিলেন। বহু ঘাত প্রতিঘাতের মধ্যেও তিনি প্রতিষ্ঠান ছেড়ে কখনো চলে যায়নি তাঁর বিবেক-বুদ্ধি ,মেধা-প্রজ্ঞা ও চাকমা রাজা সহ ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে তিনি রক্ষা করে চলেছেন। বহু সংস্কার কাজও সম্পাদনা করেন।
রাজগুরু ভদন্ত ইন্দ্চারা মহাস্থবিরের মৃত্যুতে গভীর শোক ও নির্বাণিক শান্তি কামনা করেছেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু। তিনি বলেন, পরম শ্রদ্ধেয় ও কল্যাণ মিত্র রাজগুরুর মহাপ্রয়াণে বৌদ্ধ সমাজের অপূরণীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি হয়েছে। তা সহজেই পূরণ হবার নহে। তার মতো শান্তশিষ্ট, বিনয়শীল ও আদর্শ ভিক্ষু বর্তমান সময়ে খুবই বিরল।থেরবাদ বৌদ্ধধর্মের পুণ: প্রতিষ্ঠার অন্যতম সূতিকাগার রাজানগর রাজ বিহারের দুঃসময়ের কান্ডারী হিসাবে যে গুরুদায়িত্ব পালন করেছেন তা অনস্বীকার্য। মহান এই পূর্ণ পুরুষের নৈর্বাণিক শান্তি কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই