1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুবৃত্তদের হামলা এসিল্যান্ডসহ দুই সাংবাদিক আহত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

কালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুবৃত্তদের হামলা এসিল্যান্ডসহ দুই সাংবাদিক আহত

মো.রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

কালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুবৃত্তদের হামলা
এসিল্যান্ডসহ দুই সাংবাদিক আহত

মো.রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রয়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যু ভবন নির্মাণ করে। সরকারী রাস্তা বন্ধের বিষয়টি অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তাা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান চলাকালীন মিডিয়াকর্মী কালিয়া প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম ও আমানত ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাচিবুর রহমান, সদস্য রাসেল বিশ্বাস এবং শেখ ফসিয়ার রহমান অভিযান পরিচালনার তথ্য সংগ্রহের জন্য ঘটনা স্থানে যান। হঠাৎ করে দুর্বৃত্ত বা ভূমি দস্যুরা প্রশাসনসহ সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত দুই সাংবাদিক মো. জিহাদুল ইসলাম ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উপজেলার নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহীসহ জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযোগ হস্তগত হয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারী কাজে বাধাদানের বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই