1. admin@banglarmuktokontho.com : admin :
ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও।

গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও।

গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধি।

অব্যাহত ভয়াবহ লোডশেডিং এর কারণে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিস ঘেরাও করেছে বিক্ষুদ্ধ গ্রাহকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ওনুয়া চত্বর এলাকায় এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জানান, পৌর এলাকা জুড়ে চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। বিশেষ করে ৬নং ওয়ার্ডের সাফুয়া চরহোগলাসহ আশপাশের এলাকায় সারাদিনে নামমাত্র বিদ্যুৎ থাকে। ফলে বাধ্য হয়ে তারা রোববার সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে এখানে আসে। বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জানান আমরা বিদ্যুতের দুরাবস্থা থেকে মুক্তি চাই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিলের পরিমান কমছেনা।

এদিকে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সংবাদ পেয়ে পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। পরে তিনি পল্লী বিদ্যুতের ডিজিএম সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আস্বস্থ করেন।

ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করার কথা শুনে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।
বার্তা প্রেরক,গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধি,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই