1. admin@banglarmuktokontho.com : admin :
প্রভাবশালী মফিজুল গং কর্তৃক ভাংচুর-লুটপাটের শিকার দরিদ্র পরিবার - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

প্রভাবশালী মফিজুল গং কর্তৃক ভাংচুর-লুটপাটের শিকার দরিদ্র পরিবার

জামালপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ Time View

প্রভাবশালী মফিজুল গং কর্তৃক ভাংচুর-লুটপাটের শিকার দরিদ্র পরিবার

দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের

জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার নরুন্দির কোচনধরায় প্রভাবশালী মফিজুল গং কর্তৃক হামলা, ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছে স্থানীয় এক দরিদ্র পরিবার। শনিবার সকালে হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ভুক্তভোগী তারা মিয়ার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত প্রতিবেশী প্রভাবশালী মফিজুল গংরা বিভিন্ন বিষয়াদী নিয়ে তাদের কলহ করে আসছে। এর আগেও জমিজমার সীমানা নিয়ে বিরোধের সৃষ্টি হলে মফিজুল তার বাহিনী নিয়ে তারা মিয়া ও তার ভাইকে মারধোর করে। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর বিকালে মফিজুল গংরা তারা মিয়ার বাড়ির সীমানার একটি কাঠাল গাছ কেটে ফেলে। এরপর সেই গাছ কাটার প্রতিবাদ করায় মফিজুল গংরা ক্ষিপ্ত হয়ে তারা মিয়া সহ তার ভাইদের বাড়িতে হামলা করে। এসময় তারা মিয়া ও তার ভাইদের বসত ঘরে ভাংচুরসহ লুটপাট করে প্রভাবশালী মফিজুল গংরা। শুধু তাই নয়, বাড়িতে থাকা নারী সদস্যদের মারধোর করে তারা।
তারা সাংবাদিকদের আরও জানান, পূর্বেও মফিজুল এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। গত ৫ তারিখের ঘটনাকে কেন্দ্র করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে আরও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ দেওয়ার পর থেকে রিতিমতো হত্যার হুমকি দিয়ে যাচ্ছে মফিজুল গংরা।
এসময় সমাজের প্রভাবশালী মফিজুলের নির্যাতন থেকে মুক্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে সাহায্য প্রার্থণা করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অন-লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ভুক্তভোগী তারা মিয়া ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই