1. admin@banglarmuktokontho.com : admin :
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে ৬ যুবক। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে ৬ যুবক।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে ৬ যুবক।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

৫,সেপ্টেম্বর, ২০২৪-ইং

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় যুবককে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা পুরাতন বাজার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পরে আটকদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথ বাহিনির দায়িত্বশীল সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, সীমান্ত দর্শনা পুরাতন বাজারের টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে।

এমন খবরে বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫-২০ জন প্রাচীর টপকে পালিয়ে যায়। বাকি ছয়জনকে আটক করা হয়, তবে কোন অস্ত্র পাওয়া যায়নি।

 

আটকরা হলেন- জীবননগর কাশিপুরের বাহার আলীর ছেলে মমিনুল (২৪), দর্শনায় ইসলাম বাজারের চঞ্চলের ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলীর ছেলে সাকিব হাসান (২০), দর্শনা কেরু হাসপাতাল পাড়ার আসিফ (২১), দর্শনা কেরু পাড়ার তসলিমের ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলাম বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)।  

দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, আটক ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
পরে আদালতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত যৌথবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদিন, অবৈধ অস্ত্র থাকতে পারে এমন গোপন খবর পেয়ে বাড়িটি তল্লাশি করা হয়। ছয়জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। তবে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই