1. admin@banglarmuktokontho.com : admin :
চরণদ্বীপ দরবারের ১০৪ তম ওরশ শরীফ সম্পন্ন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

চরণদ্বীপ দরবারের ১০৪ তম ওরশ শরীফ সম্পন্ন

স,ম,জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

চরণদ্বীপ দরবারের ১০৪ তম ওরশ শরীফ সম্পন্ন

উপমহাদেশের অধ্যাত্ন শরাফতের প্রতিষ্ঠাতা হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.) এর প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১০৪ তম বেছাল বার্ষিকী ওরশ শরীফ গত ১২ ভাদ্র, ২৭ আগস্ট মঙ্গলবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জেলা – উপজেলা থেকে দরবারের ভক্ত-মুরিদানগন উপস্থিত ছিলেন। ওরশ শরীফে আখেরি মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। এতে উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েব-এ মুন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী।
ওরশ শরীফ পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের ঐতিহ্যবাহী সংগঠন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই