1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল এর প্লাস্টিক কারখানায় আগুন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল এর প্লাস্টিক কারখানায় আগুন

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ Time View

নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল এর প্লাস্টিক কারখানায় আগুন

মোঃএমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল এর প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গায় কারখানাটির ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরির ইউনিটে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আড়াই ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের ২ টি ইউনিট, মাধবদী ফায়ার স্টেশনের ২ টি ও নরসিংদী স্টেশনের ৩টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া, আগুন নেভাতে প্রাণ কোম্পানির নিজস্ব অগ্নিনির্বাপক দলও কাজ করে। আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

কারখানাটির যে অংশে আগুন লেগেছে, সেখানে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেইট, গ্লাস এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরী করা হতো বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে উৎপাদিত বিভিন্ন প্লাস্টিক পণ্যসহ যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই