1. admin@banglarmuktokontho.com : admin :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে।

সৈয়দ নুর আলম বাদশা  সম্পাদক, দৈনিক বাংলা মুক্তকন্ঠ সংবাদ 
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২২৪ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে।

সৈয়দ নুর আলম বাদশা

  1. সম্পাদক, দৈনিক বাংলা মুক্তকন্ঠ সংবাদ।

গতকাল (সোমবার) এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে এইচআরডব্লিউ। চিঠিটি লেখা হয়েছে গত ১৯শে অগাস্ট, যা গতকাল ২৬শে অগাস্ট প্রকাশিত হয়েছে।

প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিৎ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের নয়ই সেপ্টেম্বর কাউন্সিলের ৫৭তম অধিবেশন শুরু হবে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের প্রশাসনে গুম, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জার্তিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিৎ জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা।

এছাড়া বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেয়া, অন্তর্বর্তী সরকারে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের মতো বাহিনীকে ভেঙে দেয়ার আহ্বানও জানানো হয় এই চিঠিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই