1. admin@banglarmuktokontho.com : admin :
ফেনী জেলা ও চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের সেবায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের কার্যক্রম চলমান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ফেনী জেলা ও চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের সেবায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের কার্যক্রম চলমান

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২০৪ Time View

ফেনী জেলা ও চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের সেবায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের কার্যক্রম চলমান

সম্প্রতি ভয়াবহ বন্যায় ফেনী ও চট্টগ্রাম জেলায় ক্ষতিগ্রস্থদের সেবায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের মানবিক সেবা কার্যক্রম চলমান। তাঁর এ মানবিক সেবা ২৩ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ ও ২৫ আগস্ট চলমান রয়েছে। মানবিক সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রেরিত ১ম মানবিক টিম ফেনী জেলার ছাগলনাইয়া, মুহুরীগঞ্জ, লালপুর, ডাকবাংলাসহ কয়েকটি গ্রামে উদ্ধার অভিযান, উদ্বারকৃতদের তাবু আশ্রয়কেন্দ্রে প্রেরণ, ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ, তৈরি খাবার, শুকনো খাবার, পানি, মোমবাতি ও ম্যাচসহ নানা উপকরণ বিতরণ করা হচ্ছে। তার প্রেরিত ২য় টিমটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ফরহাদাবাদ, নাজিরহাট পৌরসভা, সুয়াবিল, জানারখিল, পোদ্দারপাড়া, পাইন্দং, ফকিরহাট, সন্দীপ নগর, মির্জার হাট, ভুজপুর ও ফকিরচান্দ এলাকায় উদ্ধার কাজ পরিচালনাসহ আশ্রয়কেন্দ্র ও তাবুতে নিয়ে যাওয়া এবং দুর্গতদের মাঝে ঔষধ, তৈরি খাবার, শুকনো খাবার, পানি, মোমবাতি ও দিয়াশলাই সামগ্রী বিতরণ করা হচ্ছে। মানবিক উভয় টিমে মানবসেবায় কাজ করছেন চেয়ারম্যান সরোয়ার আলম, শিক্ষাবিদ বাদশা আলম, বিকাশ কান্তি মজুমদার, ফরিদ আহমদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ ছৈয়দ, নুরুল হাছান, নোমান, বোরহান, মোশাররফ, শান্ত, জিশান, ইরফান, নাসিব, নজরুল, মোতালেব, অভি, রায়হান, মামুন, আরমান, রাক্সিন, রাহুল, ইমতিয়াজ (১ ও ২), তারেক (১ ও ২), তানিম, জহির, রনি, আকিল, ইজাজ, জাবেদ, আমজাদ, তারিফ, নোমান, আশিক, এমদাদ, সজীব রায়হান, ও সাজ্জাদ সহ উত্তর কাট্টলী ওয়ার্ড এবং মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। সাবেক মেয়র আলহাজ্ব¦ মোহাম্মদ মনজুর আলম প্রতিদিনের ত্রাণতৎপরতা নিজে এবং তার পরিবারের সদস্য আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম মনিটরিং করে যাচ্ছেন। ভয়াবহ এ দুর্যোগে নিহতদের প্রতি গভীর শোক, আহত ও ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়ে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এ দুর্যোগ থেকে মানুষের জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় আল্লাহর রহমত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই