1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম-ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম-ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি ॥
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫২ Time View

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম-ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি
রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, থানার ওসি সহ ১০ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে রবিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমান।
মামলার আসামীরা হলো, সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ অজ্ঞাতনামা ৩জন।
মামলার বাদী তুহিনুর রহমান বলেন, ২০১৪ সালের ১২ জানুয়ারী তাকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যায়ভার বহন করে। এখনো সোজা হয়ে দাড়াতে পারেন না। দেশের পরিবেশ ভালো হওয়ায় এ মামলাটি দায়ের করেন।
রাজবাড়ী জেলা বারের আইনজীবি ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম বলেন, বিচারক মৌসুমী সাহা মামলাটি আমলে নিয়েছেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই