1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৯৩ Time View

বীরগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সামনে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও চৌধুরীহাট এলাকার সর্বস্তরের জনগনের আয়োজনে, বীরগঞ্জ- খানসামা মহাসড়কে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে, স্বেচ্ছাচারিতা একনায়কতন্ত্র, নিয়োগ বানিজ্য ও দূর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক আব্দুর রহমান খানের পদত্যাগ ও চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার, নিয়োগ বানিজ্য ৮৬ লাখ টাকা আত্নসাত ও দূর্নীতির বিচারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় ২ ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও এলাকার জনগণ। বৃহস্পতিবার সকাল ১১ টায় ১০নং মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস আলীর সভাপতিত্বে মানববন্দন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর সাত্তার, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সদস্য পিন্টু খান, পাকেরহাট টেকনিক্যাল কলেজের প্রভাষক আব্দুর রহমান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন প্রধান শিক্ষক আব্দুর রহমান খান প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন করে, বিভিন্ন নিয়োগ বাজিন্যের মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্নসাৎ করেন । তার অনিয়ম দূনীতির শেষ নাই । আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। দ্রুত পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। আন্দোলনকারী ছাত্র জনতা এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই