1. admin@banglarmuktokontho.com : admin :
গোপালগঞ্জে রাতের আধারে হিন্দু এক ব্যবসায়ীর দোকান লুট। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

গোপালগঞ্জে রাতের আধারে হিন্দু এক ব্যবসায়ীর দোকান লুট।

বিশ্বজিৎ চন্দ্র সরকার - ব্যুরো প্রধান গোপালগঞ্জ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View

গোপালগঞ্জে রাতের আধারে হিন্দু এক ব্যবসায়ীর দোকান লুট।

বিশ্বজিৎ চন্দ্র সরকার – ব্যুরো প্রধান গোপালগঞ্জ।

গোপালগঞ্জের শেওড়াবাড়ি বাজারে মৃত, বিরে ন্দ্রনাথ হালদারের ছেলে শেখর হালদারের একটি মুদি দোকান ছিলো।তিনি দীর্ঘদিন যাবত শেওড়াবাড়ি বাজারে মুদি দোকানের ব্যবসা করছিলেন,তার দোকানে মুদি যাবতীয় মালামালের পাশাপাশি তিনি মোবাইলের লোড বিকাশ লেনদেন ও গ্যাস সিলিন্ডারের ব্যবসাও করতেন।এলাকা সূত্রে জানা যায়, কোন এক ঘটনার জেরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা তাকে কয়একদিন দোকানটি বন্ধ রাখতে বলেন এবং সুষ্ঠ মীমাংসার পরে দোকানটি খুলতে পারবেন বলে জানান।শেখর হালদার সেটা মেনে নিতে বাধ্য হন।নিজের সংসারের প্রয়োজনীয় খাদ্য পন্য দোকান থেকে তারা নিতে পারবেন কিন্তু দোকান খুলে কেনাবেচা করতে পারবেন না।দুদিন এভাবে অতিবাহিত হওয়ার পর সোমবার দীনগত রাতে( তারিখ-১৯/০৮/২০২৪ইং)তাদের দোকানটি লুট হয়। উক্ত ঘটনার প্রেহ্মিতে স্বরজমিনে গেলে এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায় যে,মঙ্গলবার সকালে দোকান মালিকের স্ত্রী সংসারের প্রয়োজনে কিছু চাউল নিতে দোকানে আসেন, এসে তিনি দোকানের তালা ভাঙ্গা ও দোকানটি মালামাল শূন্য দেখতে পান।হতাশ হয়ে তিনি তার বাড়িতে খবর দেন ও কান্নাকাটি করতে থাকেন।তার বাড়ির লোকজন এসে ও হাউমাউ করে কান্না করতে শুরু করেন। এসময়ে স্থানীয় লোকজন জর হন ও দুঃখ প্রকাশ করেন,এবং সাংবাদিক দের দেওয়া সাহ্মাৎকারের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান যে,ঘটনাটি সঠিক তদন্ত পূর্বক অপরাধী যে বা যারা হোক তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি এ গ্রামে না হয়।দোকান মালিক ও তার স্ত্রীর সাথে কথা বললে তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে আমাদের দোকানটি লুট করা হয়েছে, যারা আগে থেকে আমাদের হ্মতি করে আসছে আমরা নিশ্চিত যে তারাই আমাদের দোকান টি লুট করেছেন।
এখন আমরা সর্বশান্ত, নিঃস্ব, একমাত্র উপার্জনের উৎস ছিলো এই দোকান টি।সর্বশেষ
আমাদের আকুল প্রার্থনা প্রশাসনের আইনের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় হ্মতি পূরনসহ সুবিচারের জোরদাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই