1. admin@banglarmuktokontho.com : admin :
বিশিষ্টজনের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার  - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

বিশিষ্টজনের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার 

কমলনগর প্রতিনিধি, লক্ষ্মীপুর :-
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

 

লক্ষ্মীপুরের কমলনগরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার আয়োজন করেন ‘কমলনগর প্রেসক্লাব’।

(আজ)বুধবার উপজেলার হাজিরহাট হামেদীয়া কামিল মাদরাসা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়েছে।

ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক  এ আর হাফিজ উল্লাহ, উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের, ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার, হাজিরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসাইন, হাজির হাট কামিল মাদরাসার সহ সভাপতি আকতার হোসেন মিলন, প্রেসক্লাব’র নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রেসক্লাব সদস্য আ্যাডভোকেট ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির,  অধ্যক্ষ আলী হোসেন,উপজেলা যুবদল সভাপতি আবু ছায়েদ দোলন, উপজেলা ছাত্রদল সভাপতি সাজ্জাদুর রহমান, তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোছেলেহ উদ্দিন,চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম মাস্টার, লরেঞ্চ ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দিন, জেএসডি নেতা শাহাদাত হোসেন, খোরশেদ আলম মেম্বার,বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, চর লরেঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন,কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত,চর ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের,মতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাকছুদুর রহমান, প্রধান শিক্ষক আবু ছায়েদ, পল্লী নিউজ সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল,হাজির হাট বাজার কমিটির সভাপতি কামরুল ইসলাম, লক্ষ্মীপুর টুয়েন্টি ফোর সম্পাদক সানা উল্লাহ সানু, প্রেসক্লাব উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছ, উপদেষ্টা ছাইফ উল্লাহ হেলাল,সহ সভাপতি এআই তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবরাহীম, সাংবাদিক নুর হোসেন, আহমদ শরীফ,এজিএম ইবরাহীম, ইবরাহীম সুলতান, ছাইফ উল্লাহ মনির,আবদুর রহমান, মাহফুজুর রহমান, সিরাজুল ইসলাম, মোশাররফ হোসেন হাওলাদার,শরীফুল ইসলাম,জামাল উদ্দিন,এমরান হোসেন মুরাদ প্রমুখ।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু।

অনুষ্ঠানে বক্তারা সংবাদ কর্মীদের মাধ্যমে রাষ্ট্র, সমাজ সংস্কারে বিভিন্ন অসংগতি, অনিয়ম,দূর্নীতি সামাজিক অবক্ষয়ের মতো চিত্র লেখনীর মাধ্যমে তুলে আনার দাবী জানান এছাড়া রাজনৈতিক দলমত নির্বিশেষে কমলনগর উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজিরহাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই