1. admin@banglarmuktokontho.com : admin :
শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা

মোঃ সোহানুর রহমান সোহান মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৬ Time View

 

শ্রীমঙ্গলের নতুন বাজার কাঁচা বাজারের প্রধান সড়কটি প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই সড়কে প্রায় সব সময়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এর প্রধান কারণ হচ্ছে— রাস্তার ফুটপাত থেকে শুরু করে মূল সড়ক পর্যন্ত অনেক বিক্রেতা খোলা দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। ফলে রাস্তার বড় একটি অংশ দখল হয়ে যাচ্ছে এবং যানবাহন চলাচলের জন্য রাস্তা সংকুচিত হয়ে পড়ছে। এর কারণে প্রতিদিনই দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে, যার ফলে সাধারণ মানুষ, পথচারী এবং জরুরি যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, এই সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। রাস্তা ও ফুটপাত দখল করে বসা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে সড়কটি যান চলাচলের জন্য দ্রুত পরিষ্কার করা হলে এই এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হতে পারে।
তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে, জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নতুন বাজার কাঁচা বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটি দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই