1. admin@banglarmuktokontho.com : admin :
চুয়াডাঙ্গায় আউটসোর্সিংয়ের ৫৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় আউটসোর্সিংয়ের ৫৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

চুয়াডাঙ্গায় আউটসোর্সিংয়ের ৫৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

২০,আগস্ট-২০২৪-ইং
চুয়াডাঙ্গায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৫৯ স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়।

গত বৃহস্পতিবার দেওয়া চিঠিতে বলা হয়, আউটসোর্সিংয়ে নিয়োগকৃত জনবল বিশেষ কারণে বাতিল করা হলো।

এদিকে, নিয়োগ বাতিলের খবরে ৫৯ জন স্বাস্থ্যকর্মী দুশ্চিন্তায় পড়েছেন। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শরিফুল ইসলাম নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, টানা ৬ বছর নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছি। হঠাৎ জানতে পারি আমাদের নিয়োগ বাতিল করেছে সিভিল সার্জন। কেন বাতিল করেছে বিষয়টি স্পষ্ট নয়। তবে জানতে পেরেছি নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নিয়োগ কেন বাতিল করা হলো? বিষয়টি সুরাহা না হলে আমরা কঠোর আন্দোলন করবো।

সিভিল সার্জন কার্যালয়ের ইকবাল নামে এক পরিচ্ছন্নকর্মী বলেন, ৪ মাস হলো নিয়োগ পেয়েছি। সকালে হঠাৎ করেই শুনি নিয়োগ বাতিল হয়ে গেছে। কী কারণে বাতিল হয়েছে এটা জানি না।

সিভিল সার্জন কার্যালয়ের লতিফা নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, নিয়োগ বাতিলের কথা শুনে দুশ্চিন্তায় পড়েছি। এখন কী করবো আমরা ভেবে পাচ্ছি না। বিষয়টি যেন দ্রুত সমাধান করা হয় এই দাবি জানাই।

গ্যালেন্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল হিল বাপ্পী বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ তিন উপজেলায় মোট ৫৯ স্বাস্থ্যকর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পান। গত ৩০ জুন নিয়োগের মেয়াদোত্তীর্ণ হয়। এখনো মেয়াদ বাড়ানোর অনুমোদন হয়নি। আর জেলার সিভিল সার্জনের হাতে সবকিছু। তিনি ইচ্ছা করলে নিয়োগ বাতিল করতে পারেন। তবে বাতিল সংক্রান্ত কোনো চিঠি পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই