1. admin@banglarmuktokontho.com : admin :
শিক্ষাবিদ ও কলামিস্ট আবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আজ ঐতিহাসিক ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালন করছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মী’রা ! নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কালিয়ায় সড়কে মৌসুমি ফসল শুকানো: বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন”

শিক্ষাবিদ ও কলামিস্ট আবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মৃত্যুবার্ষিকী আজ রিপোর্টঃ- স.ম.জিয়াউর রহমান
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭২ Time View

শিক্ষাবিদ ও কলামিস্ট আবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

রিপোর্টঃ-
স.ম.জিয়াউর রহমান

প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ (১৮ আগস্ট)। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে মরহুমের কবর সংলগ্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং জিয়ারতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর সুযোগ্য পুত্র শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।
দক্ষিণ চট্টগ্রামের গুণীজ এই শিক্ষাবিদ ও কলামিস্ট নিজ গ্রামে বাঁশখালী ইউনাইটেড উচ্চ বিদ্যালয় (বর্তমান-সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়), মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘর স্থাপন করেন।
১৯৮৩ সালে জেলা শিক্ষা অফিসারের চাকরি থেকে অবসর নিয়ে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বাইতুশ শরফ আদর্শ মাদরাসার ভারপ্রাপ্ত ও বাইতুশ শরফ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যোগ দেন এবং দীর্ঘদিন তিনি এই প্রতিষ্ঠানে কর্মজীবন অতিবাহিত করেন। তিনি বাঁশখালী পৌরসভাস্থ দক্ষিণ জলদী রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা’র পরিচালনা বোর্ডের (গভর্ণিং বোর্ড) সভাপতি ছিলেন।
১৯৯৬ সালের ১৮ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের প্রধান সড়কটিকে আবুল হোসেন চৌধুরী সড়ক নামকরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই