1. admin@banglarmuktokontho.com : admin :
আমতলী পূর্বশত্রুতার জেরে ডাকাতি, টাকা-পয়সা সহ স্বর্নালংকার লুট - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি “কেন্দুয়ায় রোজাদারদের মাঝে পৌর মেয়র পদপ্রার্থী মজনু খন্দকারের ইফতার বিতরণ”

আমতলী পূর্বশত্রুতার জেরে ডাকাতি, টাকা-পয়সা সহ স্বর্নালংকার লুট

মাসুম বিল্লাহ বরগুনা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৫১ Time View

আমতলী পূর্বশত্রুতার জেরে ডাকাতি, টাকা-পয়সা সহ স্বর্নালংকার লুট

মাসুম বিল্লাহ বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে ডাকাতি।গলায় ছুরি ঠেকিয়ে নগদ দুই লক্ষ একষাট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন মধ্য চন্দ্রা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মিলন হাওলাদার। ডাকাতদল নগদ দুই লক্ষ একষাট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাত ১টার দিকে রাতে।

জানাগেছে, উপজেলার মধ্য চন্দ্র গ্রামে মোসলেম হাওলাদার বাড়ী শুক্রবার গভীর রাতে মুখোশধারী ১৫/২০ জনের এক দল ডাকাত ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সকলকে জিম্মি করে। পরে দুইটি সুকেজ ও একটি ট্রাঙ্ক ভেঙ্গে নগদ দুই লক্ষ একষট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় একটি খর-কুটার কুড়ে আগুন ধরিয়ে দেয়।

গৃহকর্তা মিলন হাওলাদার বলেন, মুখোশধারী ১৫/২০ জনের ডাকাতদল ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে দুইটি সুকেজ ও একটি ট্রাঙ্ক ভেঙ্গে নগদ দুই লক্ষ একষট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নাংকার নিয়ে গেছে।

তিনি আরো বলেন, মুখোশধারী হলেও দুলাল হাওলাদারের ছেলে রাশিদুল ও আল আমিন , আলাল হাওলাদারের ছেলে মেহেদী ও জাহিদুল নামের চার ডাকাতকে কন্ঠ শুনে চিনতে পেরেছি। ডাকাতদল যাওয়ার সময় তারা একটি খর-কুটার কুড়ে আগুন দিয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই