1. admin@banglarmuktokontho.com : admin :
কলাপাড়া আ'লীগের ডাক সাইটের নেতারা লাপাত্তা পালন হয়নি ১৫আগষ্ঠ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

কলাপাড়া আ’লীগের ডাক সাইটের নেতারা লাপাত্তা পালন হয়নি ১৫আগষ্ঠ

সাংবাদিক মো: আবু ছালেহ বিপ্লব // বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

কলাপাড়া আ’লীগের ডাক সাইটের নেতারা লাপাত্তা পালন হয়নি ১৫আগষ্ঠ

সাংবাদিক মো: আবু ছালেহ বিপ্লব //
বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

পটুয়াখালীর জেলার কলাপাড়ায় উপজেলায় পালিত হয়নি ১৫ আগষ্ট শোক দিবস। ৫ ই আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দেয়ায় স্বাধীনতার পর এবারই প্রথম বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কোন কর্মসূচি পালন করা হয়নি। এমনকি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানায়নি কেউ। তবে উপজেলা পরিষদ জামে মসজিদে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মিলাদ অনুষ্ঠানের খবর পাওয়া গেছে।

আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, ১৫ আগষ্ট পালন না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। কেউ কেউ বলছেন, গত ১৫ বছর দলের পদ পদবী দখলে রেখে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তারা এখন কোথায়?, আবার কেউ বলছেন, দলের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে যাদের কাছে দলের পদ পদবী বিক্রী করা হয়েছে তারা কই?

সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের আন্দোলন দানা বেঁধে উঠতেই দেশ ছেড়ে পালাতে শুরু করে উপজেলা আওয়ামী লীগের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা নেতারা। এদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সিকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ভারপ্রাপ্ত সভাপতি নির্মাণ নন্দী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সিংহ ভাগ ডাক সাইডের নেতা। তবে সাবেক দুর্যোগ ত্র্যান ও ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান প্রকাশ্য না এলেও তার নিজ ফেসবুক থেকে গত দুইদিন আগে ১৫ ই আগস্ট পালন করতে পটুয়াখালী ৪ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূল কমিটির নেতা কর্মীরাও ১৫ ই আগস্ট পালন করিনি।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী জানায়, দলীয় কার্যালয়ে ঢুকে তিন তিনবার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলা, নির্যাতন আতঙ্কে নেতা কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এমন অবস্থায় ১৫ আগষ্ট পালন করা সম্ভব হয়নি।

এদিকে উপজেলা বিএনপি’র একাধিক সূত্র জানায়, গত ১৫ বছর বিএনপি’র অসংখ্য নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, হামলা মামলা, নির্যাতনের শিকার হয়েছে। অথচ আমরা শান্তি শৃংখলা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনার পতনের পর দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এ উপজেলায়, তবে তা ব্যক্তিগত আক্রোশের জেরে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোথাও ১৫ ই আগস্ট পালন করার তথ্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই