1. admin@banglarmuktokontho.com : admin :
শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতা মদসহ সেনাবাহিনীর হাতে আটক - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতা মদসহ সেনাবাহিনীর হাতে আটক

মৌলভীবাজার জেলা প্রতিনিধ মোঃ সোহানুর রহমান সোহান
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২১১ Time View

শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতা মদসহ সেনাবাহিনীর হাতে আটক

মৌলভীবাজার জেলা প্রতিনিধ
মোঃ সোহানুর রহমান সোহান

শ্রীমঙ্গল উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে বিপুল পরিমাণে অবৈধ বিদেশী ব্রান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ১৫ আগষ্ট রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরান এর নেতৃত্বে এক অভিযানে এসব অবৈধ মদ,৩৪৫ ইউএস ডলার,নগদ ৪৫ হাজার টাকা,জন্মবিরতিকরণ বড়ি ও কনডম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা।

এসময় সেনাবাহিনী হাতেনাতে আটক করে উপজেলা আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পাল এর ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পালকে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মেজবা জানান,মিঠুন পাল গতকাল মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে, পরে সেও এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হয়। মদ কোথায় থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে,সেখানে আজ এ অভিযান চালালে এসব অবৈধ মদসহ বাকী দ্রবাদি জব্দ করা হয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই