1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

সৈয়দ নুর আলম বাদশা, সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ! ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৯৫ Time View

নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

সম্পাদকঃ-
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ!

নোয়াখালীর সেনবাগে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এর উদ্যোগে দীর্ঘ ১৫-১৬ বছর পর সেনবাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে পথসভায় সেনবাগ উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক ভাইস-চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল মালেক এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নুরুল আবছার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য দ্বীন মোহাম্মদ,সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হানিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী মাওলানা নুরুল হুদা মিলন, সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এয়াছিন মিয়াজী, ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম হোসেন শাহীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারী মো: দাউদ ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত পথসভায় সকল ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা-কর্মী সহ সেনবাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই