1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

ঠাকুরগাঁওয়ে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ০১৭১৭৫৯০৪৪৪
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View

ঠাকুরগাঁওয়ে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ।

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ের সাবেক জজ আদালতের কর্মচারী সবীব দত্তের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৩ আগষ্ট মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা জজ আদালতের সাবেক কর্মচারী সবীব দত্ত লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ঠাকুরগাঁওয়ে কর্মরত ছিলাম। ২০০৮ সালে তৎকালীন ঠাকুরগাঁও জেলা জজ রুহুল আমিন খন্দকার (বর্তমানে চাকুরীচ্যুত) অজ্ঞাত কারনে আমাকে বান্দরবান পার্বত্য জেলা জজ আদালতে বদলী করেন। সেখানেই ২০২২ অবধি চাকুরীরত ছিলাম। ২০১৮ সালে পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ হিসাবে লা মং (বর্তমানে অবসরপ্রাপ্ত) কর্মরত ছিলেন। এ সময় বান্দরবান বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন পদে প্রায় ৩০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এতে বিশেষ কারনে নাজির, ডেসপাস সহকারী ও স্টেনোগ্রাফার এই ৩ পদে নিয়োগ দেওয়া হয়নি। ঐ অবস্থায় উল্লেখিত ৩টি পদে নিয়োগ না দেওয়ার কারনে তৎকালীন বান্দরবানের সাবেক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন ২০১৯ সালের ২২ মার্চ বান্দরবান আইনজীবী ভবনে তৎকালীন জেলা ও দায়রা জজ লা মং এর অবসরজনিত বিদায় অকথ্য ভাষায় কটাক্ষ করে অপমানমূলক বক্তব্য দিলে আমি প্রতিবাদ করি। অনুষ্ঠান শেষে বিচারক মো আজিজুল হক এবং বান্দবারের সাবেক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আমাকে গালিগালাজ করেন এবং পরবর্তীতে আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে শত্রুতা বশত: ক্ষমতার প্রভাব খাটিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি সহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা হয়রানী ও ষড়যন্ত্র প্রতিহিংস্যা মূূলক মামলা দেন। বিনা অপরাধে ১৩ মাস কারাবন্দি রাখা হয় আমাকে। গ্রেফতারের প্রায় ১৭ ঘন্টা পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও দায়ের করা হয়। সে সময় আমাকে ৭ দিনের রিমান্ড দেন। এ সময় আমার উপর অমানবিক নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেওয়ার চেষ্টা করা হয়। ঐ সময়ের দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে আমার বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে এবং নথি চুরির মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়ের নিকট সবিনয় আকুল আবেদন করছি। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই