1. admin@banglarmuktokontho.com : admin :
শ্রীমঙ্গলে সেনাবাহিনীর হেফাজতে রাখা সকল ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, থানার নথিপত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর হেফাজতে রাখা সকল ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, থানার নথিপত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মোঃ সোহানুর রহমান সোহান
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০৭ Time View

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর হেফাজতে রাখা সকল ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, থানার নথিপত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ সোহানুর রহমান সোহান

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে থানা কম্পাউন্ডে রাষ্ট্রের এসব গুরুত্বপূর্ণ সম্পদ সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমান এর কাছে হস্থান্তর করেন শ্রীমঙ্গলস্থ সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর মেজবা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনা অফিসার মেজর ইমরান, থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায়সহ সেনা বাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ।

গণমাধ্যমকে মেজর মেজবা জানান, গত ৫আগস্ট সরকার পতনের পর দুস্কৃতিকারীরা শ্রীমঙ্গল থানায় আক্রমনের চেষ্টা করে। খবর পেয়ে তারা সাথে সাথে থানায় এসে সকল পুলিশ সদস্যকে নিরাপদ স্থানে নিয়ে যান। এসময় অস্ত্রাগারে থাকা আগ্নেয়াস্ত্রসহ থানার গুরুত্বপূর্ণ জিনিসপত্র তাদের ক্যাম্পে সেনা হেফাজতে নিয়ে রাখা হয়।

তিনি বলেন, এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং পুলিশি নিয়মিত কার্যক্রম চালু হয়েছে তাই থানা পুলিশের অস্ত্রসহ গোলাবারুদ ও ইলেকট্রিক ডিভাইসগুলো থানায় হস্থান্তর করা হলো।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমান বলেন, সেনাবাহিনীর হেফাজতে রাখা থানার সকল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ইলেকট্রিক ডিভাইসহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আমরা রিসিভ করেছি।

এসময় তিনি জানান, বুধবার থেকে ট্রাফিক পুলিশ সড়কে দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশি টহলসহ থানার সকল কার্যক্রম পুরোদমে চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই