1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি জোরালো, মন্ত্রীর কাছে আবেদন এমপির - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি জোরালো, মন্ত্রীর কাছে আবেদন এমপির

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২০৯ Time View

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জোরালো দাবি উঠেছে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে প্রেরিত এক আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, নড়াইল-১ আসনের অন্তর্গত নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ, জনবহুল ও সম্ভাবনাময় প্রশাসনিক এলাকা। এ থানার অধীনে ৬টি ইউনিয়ন থাকলেও দীর্ঘদিন ধরে এলাকাবাসী প্রত্যাশিত প্রশাসনিক ও উন্নয়নমূলক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
চিঠিতে বলা হয়, সরকারি নানা সেবা গ্রহণের জন্য নড়াগাতীর সাধারণ মানুষকে দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে নদীবেষ্টিত ভৌগোলিক অবস্থান ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।
সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম আবেদনে আরও উল্লেখ করেন, নড়াগাতীর ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনীয়তা বিবেচনায় এটিকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা সময়ের দাবি। এর মাধ্যমে স্থানীয় জনগণ দ্রুত ও সহজে সরকারি সেবা পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।
এছাড়া, নড়াগাতী উপজেলায় উন্নীত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ প্রেক্ষিতে, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নড়াগাতী থানাকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই