1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ, আটক মা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ, আটক মা

মোঃ রাসেল শেখ জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৭২ Time View

নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া।
পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু তাবাসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ তাবাসুমরা বাড়িতে যাবে। কিন্তু আজ সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পায়
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন,নড়াইল সদরের আলুকদিয়া গ্রামে তিন মাস বয়সের একটা শিশু যার নাম সাদিয়া নূর তাবাচ্ছুম ,খবর শুনি তাকে মেরে ফেলা হয়েছে , খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে প্রাথমিক ভাবে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি ,তার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই