1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মোঃ রাসেল শেখ জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৮ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলায় হারুন মোল্যা (৪৩) ও তার স্ত্রী আদুরি বেগম (৩০) নামে দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের হারুন মোল্যার বাড়ি থেকে ইয়াবাসহ হারুন মোল্যা ও তার স্ত্রী আদুরী বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। এরপর তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই