1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে নারী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: জেলা প্রশাসনে একডজন নারী কর্মকর্তার দক্ষ পদচারণা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

নরসিংদীতে নারী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: জেলা প্রশাসনে একডজন নারী কর্মকর্তার দক্ষ পদচারণা

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি:- নরসিংদী।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৮ Time View

নরসিংদী জেলা প্রশাসনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন একডজন নারী কর্মকর্তা। তারা দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা প্রদান করে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন।

সদ্য যোগদান করা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া জেলার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে কাজ শুরু করেছেন। তার নেতৃত্বে জেলা প্রশাসন আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়েও নারী নেতৃত্ব দৃশ্যমান—শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিরা নিজ নিজ এলাকায় প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।
নরসিংদী কালেক্টরেটে সিনিয়র সহকারী কমিশনার মুন্নী ইসলাম, সহকারী কমিশনার সামিনা চৌধুরী ও রিজওয়ানা হাসিব দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালও মাঠ পর্যায়ে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
জেলা ক্রীড়া অফিসার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ আরও অনেক নারী কর্মকর্তা প্রশাসনের বিভিন্ন খাতে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী প্রতিকূল সময়ে দায়িত্ব গ্রহণ করে পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এ সাফল্য সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নরসিংদীতে নারী কর্মকর্তাদের এ সফল পদচারণা প্রশাসনে নারীর ক্ষমতায়নের এক বাস্তব উদাহরণ। তাদের আন্তরিকতা ও দক্ষতায় জেলা প্রশাসন আরও শক্তিশালী ও জনমুখী হয়ে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই