1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদী জজ কোর্টে আদালতের পরিবেশ নয়, যেন জমজমাট হাট-বাজার! - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদী জজ কোর্টে আদালতের পরিবেশ নয়, যেন জমজমাট হাট-বাজার!

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ Time View

নরসিংদীর জজ কোর্ট প্রাঙ্গণ এখন আর শুধুই বিচারপ্রার্থীদের ভিড়ের স্থান নয়—বরং এটি যেন পরিণত হয়েছে এক ব্যস্ত হাট-বাজারে। আদালত চত্বরে প্রবেশ করলেই চোখে পড়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকান, ভ্রাম্যমাণ বিক্রেতা এবং অস্থায়ী স্টল।

সরেজমিনে দেখা যায়, আদালতের মূল ফটক থেকে শুরু করে ভেতরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চা-স্টল, ফলের দোকান, ফাস্টফুড, পান-সিগারেটসহ নানা পণ্যের বিকিকিনি। অনেকেই আবার কাপড়, মোবাইল এক্সেসরিজ ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীও বিক্রি করছেন। এতে করে পুরো এলাকা যেন একটি অস্থায়ী বাজারে রূপ নিয়েছে।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের অভিযোগ, এ ধরনের অব্যবস্থাপনা আদালতের পরিবেশকে বিঘ্নিত করছে। গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রমের সময় অতিরিক্ত ভিড় ও শব্দদূষণের কারণে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ছে বলে তারা মনে করছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, আদালত প্রাঙ্গণ একটি সংবেদনশীল এলাকা হওয়ায় এখানে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। অথচ দীর্ঘদিন ধরেই অনিয়ন্ত্রিতভাবে দোকান বসানো এবং ভ্রাম্যমাণ ব্যবসা চালু থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, আদালতের পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবৈধ দোকান উচ্ছেদ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই