1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের”

নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি:- নরসিংদী।
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২০ Time View

নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে জনাব সজীব শাহরীন যোগদান করেছেন। রবিবার (০৫ এপ্রিল, ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত এই কর্মকর্তাকে নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক আন্তরিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে স্বাগত জানান।
জানা গেছে, জনাব সজীব শাহরীন একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার এই যোগদানের মাধ্যমে নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই