1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার।

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি:- নরসিংদী।
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০২ Time View

নরসিংদীর শহরের ভেলানগর জেলখানা মোড় সংলগ্ন মাদ্রাসাতুল আবরার আরাবিয়্যাহ নামক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী গোসল না করার অজুহাতে মোজাহিদ নামের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত কাটা জখম করেছে এক কুলাঙ্গার শিক্ষক। এই ঘটনায় খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলামকে গ্রেফতার করেছেন নরসিংদীর মডেল থানার পুলিশ। বর্তমানে শিশুটি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় ভেলানগর জেলখানা মোড়ে অবস্থিত মাদরাসতুল আবরার আরাবিয়্যাহ নামক প্রতিষ্ঠানে এই অমানবিক ঘটনা পূর্বেও ঘটেছে । অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলাম তুচ্ছ কারণে শিশু মোজাহিদকে বেধড়ক মারপিট করে। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর ভাষ্যমতে শিক্ষার নামে কোনো সুস্থ্য মানুষ শিশুকে এভাবে অমানুষিক নির্যাতন করতে পারে না। নরসিংদী জেলা জুড়ে এখন নিন্দার ঝড় বইছে এবং সাধারণ মানুষ ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বর্তমান অবস্থা

ভুক্তভোগী শিশুরটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলামকে গ্রেফতার করেন। পুলিশ জানায় শিশুদের ওপর এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আইনের যথাযথ ধারায় তার বিচার নিশ্চিত করা হবে। শিক্ষকের কাজ শিশুকে সঠিক শিক্ষা দান করা বেত্রাঘাত করে ক্ষতবিক্ষত করা নয়। মোজাহিদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে নরসিংদী বাসী তার সর্বোচ্চ শাস্তি চান। বাংলাদেশের যাতে শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের এরকম মর্মান্তিক ঘটনার শিকার না হতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই