1. admin@banglarmuktokontho.com : admin :
"মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে পুলিশ" - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
“আর হবে না দেখা প্রয়াত গুণী শিল্পীদের স্মরণে আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত” “মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে পুলিশ” নরসিংদীতে ভুয়া ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাৎকারী পাপন গ্রেফতার পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট ঈদের ছুটিতে বাড়ি গিয়ে জানালো ভয়াবহ ঘটনা-শেষে গ্রেপ্তার শিক্ষক “২০২৪ এ বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে নোয়াখালী ০১.আসন চাটখিল ও সোনাইমুড়ীতে হাজারও নেতাকর্মীদের পাশে মুজিব সৈনিক ফরহাদ মিজী” শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের বাসিন্দা নিখোঁজ শাহিন মিয়া মরাদেহ উদ্ধার কমলনগর গর্ব’ সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা নরসিংদীর মনোহরদীতে মাদকসহ নারী আটক, পলাতক স্বামী বিএনপির ক্ষমতার দেড় মাস : শ্রমিক জেলে, তেল নেই, সরকার নির্বিকার

“মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে পুলিশ”

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে জুয়া খেলার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে মাদক ও জুয়ামুক্ত করতে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের জনৈক শাহিনের বসতবাড়ির টিনশেডের ছাপরা পুরাতন রান্নাঘরের ভিতরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ০০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), পিতা-মৃত আব্দুল কাদির; রাসেল (২৮), পিতা ছাত্তার; আইনুদ্দিন (৬০), পিতা-মৃত হাফিজ আনসার উদ্দিন; মোঃ সুজন (৩৬), পিতা আব্দুল আজিজ; শাহিন (৬৫), পিতা আব্দুল খালেক; আব্দুল হক (৪১), পিতা নুরুল ইসলাম; এবং মোঃ সুরুজ মিয়া, পিতা-মৃত গনি মিয়া। সকলের বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
অভিযানের সময় তাদের নিকট থেকে জুয়া খেলার বিভিন্ন ধরনের তাস ১২৭টি এবং নগদ ১,৪৫০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই