1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগর গর্ব' সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ।

কমলনগর গর্ব’ সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা

মো: নুর হোসেন,কমলনগর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

লক্ষ্মীপুরের কমলনগরে গুণীজনদের গর্ব সম্মাননা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরন করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কমলনগরের লরেঞ্চ বাজারের চর লরেঞ্চ সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

সম্মাননা পদক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত উজ জামান। কমলনগর থানার অফিসার ইনচার্জ ফরিদুল আলম, উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা জামাতের আমির মওলানা আবুল খায়ের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী মিঠু, শিক্ষাবিদ জায়েদ হোসেন ফারুকী, আব্দুল মোতালেব, শোয়াইব হোসেন বাবলুসহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠান প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান পৃষ্ঠপোষক ও সানরাইঞ্জ ক্লাব সভাপতি জনাব ওসমান গনি বিপ্লব।

কমলনগরের ৯ বিশিষ্টজনকে গর্ব সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ আলেম হাজিরহাট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। শ্রেষ্ঠ শিক্ষক হাজিরহাট কামিল মাদ্রাসার এর মাওলানা মাহবুবুর রহমান। শ্রেষ্ঠ গর্বিত পিতা মোহাম্মদ আলী হোছাইন, শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রিপন, শ্রেষ্ঠ উদ্যোক্তা আব্দুর রহমান শ্রেষ্ঠ সামাজিক সংগঠক, মোহাম্মদ দোলন শ্রেষ্ঠ রক্তদান সংগঠন প্রিয় ব্লাড ব্যাংক, শ্রেষ্ঠ সামাজিক সংগঠন মাতানব্বর হাট ক্লাব শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠন শতামুখ স্বপ্ন ফাউন্ডেশন।।কৃতি শিক্ষার্থী আবদুর রউফ রাসেল, আব্দুল্লাহ্ ওমর নাসিক সিফাত, নাজমুল হুদা চৌধুরী সিয়াম, মোহাম্মদ তাহসান, শাহরিয়ার নাফিজ শাওন, তাবাসসুম জান্নাত নাফিসা।

অনুষ্ঠানে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও ১৪ জন শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত যে, সানরাইজ ক্লাব ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছে এবং প্রথমবারের মতো গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণার আয়োজন করে। এমন আয়োজন ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে করবে বলে জানান সংগঠন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই