1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর শিবপুর থানায় মিথ্যা মামলার অভিযোগে দুইজন কারাগারে - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি: নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদীর শিবপুর থানায় মিথ্যা মামলার অভিযোগে দুইজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯০ Time View

নরসিংদীর শিবপুর উপজেলায় এক শিক্ষকের পা’য়ের রগ কর্তনের পর মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও, সাম্প্রতিক সময়ে এ ঘটনায় ভিন্নমত ও অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে প্রচারিত অনেক তথ্যই মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

অভিযোগ উঠেছে, স্বপন মোগল ও রিপন মোগলের পারিবারিক দখলীয় কাঠ বাগানকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ মহল তাদের ওপর হামলা চালায়। এতে তাদের বসতবাড়ি ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করে, পরিকল্পিতভাবে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হামলার পর উল্টো তাদের বিরুদ্ধেই থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় বর্তমানে স্বপন মোগল ও রিপন মোগল দুজনই জেল হাজতে রয়েছেন।
এলাকাবাসীর একাংশের মতে, প্রকৃত ঘটনা আড়াল করে একটি প্রভাবশালী পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই