1. admin@banglarmuktokontho.com : admin :
পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় পাহাড় সংলগ্ন এলাকায় মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়। এসময় মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্বপাশ্বে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মিরসরাই উপজেলার তালবাড়িয়া এলাকায় সরকারি বনের পাহাড় কেটে সাবাড় করায় অভিযান পরিচালনা করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করায় দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই