1. admin@banglarmuktokontho.com : admin :
মাদক-ইভটিজিংয়ে জিরো টলারেন্স ঘোষণা, সেনবাগে কঠোর বার্তা এমপি ফারুকের - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের কর্মসূচি ফরিদপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গলে শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত বন্যপ্রাণী সেবাশ্রম ও টি-রিসোর্ট মিউজিয়াম দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত যে দেশে আইনের রক্ষক গন নিরাপদ নয় জনসাধারণের কি অবস্থা। মাদক-ইভটিজিংয়ে জিরো টলারেন্স ঘোষণা, সেনবাগে কঠোর বার্তা এমপি ফারুকের স্বাধীনতা দিবসে শহীদ মিনারে নোয়াখালী পুলিশের আবেগঘন আয়োজন ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক রোগের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান। “কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনে নিয়মবিধি মেনে তেল-ডিজেল বিক্রয়,তেল নিতে লাগবে ড্রাইভিং ও গাড়ির লাইসেন্স বং হেলমেটের ব্যাবহার-ইউএনও রিফাতুল ইসলাম”

মাদক-ইভটিজিংয়ে জিরো টলারেন্স ঘোষণা, সেনবাগে কঠোর বার্তা এমপি ফারুকের

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২ Time View

যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে স্থানীয় সাংসদ জয়নুল আবদিন ফারুক, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও সাবেক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, ওসি (তদন্ত) হযরত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জয়নুল আবদিন ফারুক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, “এখন আর ভেদাভেদ নয়, প্রতিহিংসা নয়-সব ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের ওপর কেউ খবরদারি করবে না। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে আমার জিরো টলারেন্স নীতি থাকবে। আমার দলের কেউ জড়িত থাকলেও আগে তাকে আইনের আওতায় আনবেন।”

দিবসের দ্বিতীয় পর্বে সেনবাগ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জয়নুল আবদিন ফারুক।

এসময় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপহার সামগ্রী প্রদান করে সম্মানিত করা হয়।

সমগ্র আয়োজনটি সেনবাগবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবহ সৃষ্টি করে এবং মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই